“জ্ঞান, নৈতিকতা ও সাফল্যের এক অবিস্মরণীয় যাত্রা”
প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ,
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন বাংগাখাঁ ইউনিয়নের বাংগাখাঁ গ্রামে মফস্বল অঞ্চলের নিভৃত পল্লীতে জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়টি ১৯২৯ খ্রিষ্টাব্দে বাংগাখাঁ মধ্য ইংরেজি স্কুল নামে এলাকার শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তিত্বগণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
সুদীর্ঘ পথ চলায় এটি শুধু একটি শিক্ষাকেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে এই জনপদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের পাদপীঠ।
আমাদের প্রতিষ্ঠানটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয় ১৯৬৭ খ্রিষ্টাব্দে, যখন এটি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় এবং এর সাফল্যের সূচনা হয় ১৯৬৮ খ্রিষ্টাব্দে প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে।
এই দীর্ঘ যাত্রায়, আমরা অসংখ্য কৃর্তী শিক্ষার্থী তৈরি করেছি, যারা আজ দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন এবং রাখছেন।
বিদ্যালয়টি জ্ঞান, মেধা ও মননের ক্ষেত্রে সফলতার গৌরবোজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে।
আমাদের প্রেরণার উৎস……
এই প্রতিষ্ঠানটি যাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল সেই সকল মহান মানবিক, শিক্ষা প্রেমী জমি দাতাগণকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
পাশাপাশি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিদ্যালয়ের এলাকার যাঁরা বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করে এই জনপদের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।
দীর্ঘ সময়য়ের এই যাত্রায় বিভিন্ন সময়ে বিদ্যালয়ের সভাপতি হিসেবে যারা দায়িত্ব পালন করে বিদ্যালয়টিকে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার পথে নেতৃত্ব দিয়ে অক্লান্ত পরিশ্রম ও দক্ষতার স্বাক্ষর রাখায় তাঁদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
সেই সকল বরেণ্য ব্যক্তিবর্গের অবদান এই প্রতিষ্ঠানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকগণ ও শিক্ষকগণের শিক্ষা, নিষ্ঠা, সততা, দক্ষতা ও এলাকার সকল শিক্ষানুরাগী এবং আপাময় জনসাধারণের সার্বিক সহযোগিতাই ছিল আমাদের অগ্রযাত্রার মূলভিত্তি।
আগামী দিনগুলোতে আমরা পূর্বের ন্যায় সকলের সার্বিক সহযোগিতা বিদ্যালয়টির চলার পথের প্রেরণা হিসেবে কাজ করবে।
“আমরা ঐতিহ্যকে সম্মান করি এবং শিক্ষার্থীদের মাঝে আবিষ্কার করি উজ্জ্বল ভবিষ্যৎ”
আপনাদেরই
(মৃণাল কান্তি সাহা)
এমএসসি (গণিত), এমএড (প্রথম শ্রেণি)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বাংগাখাঁ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
মোবাইল: ৮৮০১৭১১৭৯৩৫১৭
www.mrinaledu.com